পুনেতে বাংলাদেশি টিভি চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বাংলাদেশি টেলিভিশন চলচ্চিত্র নিয়ে উৎসবের আয়োজন করা হয়েছে ভারতের পুনে শহরে। এটি আয়োজন করেছে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব পুনে। মহারাষ্ট্র এডুকেশন সোসাইটি মিলনায়তনে তিন দিনের উৎসব শুরু হচ্ছে ১১ অক্টোবর। বাংলাদেশি ১১ জন পরিচালকের ১১টি টিভি চলচ্চিত্র দেখানো হবে এই উৎসবে। উৎসবের জন্য ছবি নির্বাচনসহ আনুষঙ্গিক সব কাজ করছেন গাজী রাকায়েত। টেলিভিশন চলচ্চিত্র প্রসঙ্গে তিনি বললেন, ‘আমরা এক ঘণ্টার যে নাটকগুলো তৈরি করি, সেগুলোকেই টেলিভিশন চলচ্চিত্র বলা হচ্ছে। এবারই প্রথম দেশের বাইরে বাংলাদেশের নির্মাতাদের টিভি চলচ্চিত্র নিয়ে এ ধরনের উৎসবের আয়োজন করা হচ্ছে। এর ফলে দেশের বাইরের দর্শকেরা আমাদের দেশের নির্মাতাদের কাজের সঙ্গে পরিচিত হবে। আমাদের নির্মাতাদের কাজের ব্যাপারে একটা ধারণা পাবে।’উৎসবের ছবিগুলো হলো মামুনুর রশীদের মূর্দা ফরাশ, গাজী রাকায়েতের পাহাড় খাঁ, সালাহউদ্দিন লাভলুর একজন আয়নাল লস্কর, গোলাম সোহরাবের অনাথ বাবুর ভয়, মাসুদ হাসানের রোদ মেখো সূর্যমুখী, অমিতাভ রেজার একটা ফোন করা যাবে প্লিজ, নুরুল আলম আতিকের চতুর্থ মাত্রা, মেজবাউর রহমানের তারপর পারুলের দিন, অনিমেষ আইচের গরম ভাত অথবা নিছক ভূতের গল্প, হাবিব মাসুদের জোঁক ও সুমন আনোয়ারের শত্রু।জানা গেছে, উৎসবে যোগ দিচ্ছেন মামুনুর রশীদ, গাজী রাকায়েত ও সুমন আনোয়ার।