পুনের কারাগারে সঞ্জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত

মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, সঞ্জয়কে স্থানান্তরের ব্যাপারে যাতে অযথা হইচই না হয়, গণমাধ্যমের লোকজনও কিছু জানতে না পারেন, তাই পুরো আয়োজনটাই করা হয়েছে গোপনে। আগে থেকেই আর্থার রোডের কারাগারে তিনটি পুলিশ ভ্যান এনে রাখা হয়। সেগুলোর একটিতে সঞ্জয়কে নিয়ে পুলিশকর্তারা মুম্বাই থেকে পুনে রওনা হন।

১৬ মে আত্মসমর্পণের এক সপ্তাহের মাথায় পুনের ইয়েরাওয়াড়া কারাগারে স্থানান্তর করা হলো সঞ্জয়কে। এর আগে এই কারাগারে দেড় বছর ছিলেন সঞ্জয়। এবার থাকবেন সাড়ে তিন বছর। কেবল ভারতই নয়, পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বন্দী ধারণক্ষমতা রয়েছে এই কারাগারের। আরও জানা গেছে, এই ইয়েরাওয়াড়া কারাগারে সঞ্জয়কে কড়া নিরাপত্তাবেষ্টনীর সেলে রাখা হবে।