পুরস্কার তুলে দিলেন মুক্তিযোদ্ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের গৌরবোজ্জ্বল অধ্যায় মুক্তিযুদ্ধ-স্বাধীনতা। আমাদের স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে মুক্তিযুদ্ধের কয়েকজন বীর সৈনিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে। তাঁরা মঞ্চে উঠে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন। শোনা যাক, তাঁদের অনুভূতির কথা।এ কে খন্দকার বীর উত্তম, মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি, বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য প্রথম আলো-মেরিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। প্রথম আলো গুণীজনদের সম্মান জানাচ্ছে, এটা একটা বড় ব্যাপার। এ জন্য তাদের অভিনন্দন জানাই।কে এম সফিউল্লাহ বীর উত্তম, সাবেক সেনাপ্রধান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অনেক দিন পর মনে হলো, মানুষ আমাদের ভোলেনি। যে প্রত্যাশা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, সে প্রত্যাশা পূরণের জন্য আজকের প্রজন্ম ও শিল্পীরা যেন কাজ করেন। মুক্তিযুদ্ধের সময় শিল্পীদের অবদান ছিল, আজও তাঁরা অবদান রাখুক।রফিকুল ইসলাম বীর উত্তম, অবসরপ্রাপ্ত মেজরআমি সাধারণত এ ধরনের অনুষ্ঠানে আসি না। তবে এসে ভালো লাগছে। আমার হাত থেকে শিল্পীরা পুরস্কার গ্রহণ করছে, সে জন্য আমিও আনন্দিত। আমরা ভিন্ন জগতের মানুষ, এ অনুষ্ঠানের মাধ্যমে শিল্পীদের সঙ্গে আমাদের একটি যোগসূত্র স্থাপিত হলো।আমীন আহম্মেদ চৌধুরী বীর বিক্রম অবসরপ্রাপ্ত মেজর জেনারেলআপনারা যে আমাদের মতো সৈনিকদের ডেকেছেন, সে জন্য আমি গৌরবান্বিত। এ অনুষ্ঠান আমাদের জন্য উৎসাহব্যঞ্জক। এ অনুষ্ঠানের মান যেন আপনারা ধরে রাখতে পারেন, সে প্রত্যাশা করছি।হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম অবসরপ্রাপ্ত মেজরএ দেশের সাধারণ মানুষ যুদ্ধ করেছে। তবে তাঁরা যথাযথ সম্মান পায়নি। প্রথম আলো সবচেয়ে জনপ্রিয় পত্রিকা। তারা আজ মুক্তিযোদ্ধাদের সম্মান দেখাচ্ছে, এটাকে আমি বড় সম্মান মনে করছি।নাসির উদ্দীন ইউসুফ বীর মুক্তিযোদ্ধাআমাদের মিডিয়া জগতে এটি একটি বড় ঘটনা, বড় অনুষ্ঠান। যাঁরা মনোনীত হয়েছিলেন এবং যাঁরা পুরস্কার পাচ্ছেন, তাঁদের জন্য একটা বড় অর্জন। এ ধরনের একটা বড় অনুষ্ঠানে এসে অনেকের সঙ্গে দেখা হওয়ায় আমার ভালো বোধ হয়।সুজেয় শ্যাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীএ অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। আমি আরেকজন শিল্পীর হাতে পুরস্কার তুলে দিচ্ছি, এর চেয়ে আনন্দের বিষয় আর কী হতে পারে। আমি নিজেকে ধন্য মনে করছি।হাবিবুল আলম বীর প্রতীকপ্রথম আলোয় এ অনুষ্ঠানে এসে ভালো লাগছে। আপনারা যে মুক্তিযোদ্ধাদের স্মরণ করছেন, সে জন্য আমরা খুবই আনন্দিত। একজন শিল্পীর হাতে পুরস্কার তুলে দিচ্ছি, এটা খুব ভালো লাগছে।হারুন উর রশিদ বীর প্রতীকআমি গ্রামের মানুষ। কিশোরগঞ্জে থাকি। এ অনুষ্ঠানের জন্যই ঢাকায় এসেছি। আমাদের সম্মান জানানো হচ্ছে, সে জন্য প্রথম আলোকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাকে স্মরণ করায় আমি সম্মানিত বোধ করছি।ফারুক মুক্তিযোদ্ধা, অভিনেতাকী বলব। খুবই ভালো লাগছে। আমি একজন শিল্পীর হাতে পুরস্কার তুলে দিচ্ছি, বিষয়টি খুবই দায়িত্বের মনে হচ্ছে। এ অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত।হারুন-উর-রশিদ বীর প্রতীক,সাবেক সেনাপ্রধান, অবসরপ্রাপ্ত লে. জেনারেল প্রথম আলো প্রতিভাবানদের পুরস্কৃত করছে। এ অনুষ্ঠানের মাধ্যমে আরও অনেক প্রতিভা বের হয়ে আসবে। এত বড় আয়োজনের জন্য প্রথম আলোকে অনেক ধন্যবাদ।নূর হামিম রিজভী বীর প্রতীকএখানে এসে আমার খুবই ভালো লাগছে। আমাদের স্মরণ করেছে বলে আমি খুবই আনন্দিত। আমি গর্বিত। প্রথম আলোকে অনেক ধন্যবাদ।মাহবুব আলম বীর মুক্তিযোদ্ধাসাধারণত মানুষ আমাদের ডাকে না। প্রথম আলো আমাদের ডেকেছে, আমাদের স্মরণ করেছে—সেটাই বড় প্রাপ্তি। আমার অনেক ভালো লাগছে।এ ছাড়া শিল্পীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন, মুক্তিযোদ্ধা (নৌ-কমান্ডো) খলিলুর রহমান ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নৃত্যশিল্পী লুবনা মরিয়ম।