পুরস্কার পেল বাংলাদেশ বেতারের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্টের (এআইবিডি) রেইনার্ড কিউন স্মৃতি পুরস্কার ২০১২ পেয়েছে বাংলাদেশ বেতারের প্রামাণ্য অনুষ্ঠান ‘সবুজ প্রযুক্তি দিয়ে টেকসই শক্তির উন্নয়ন’। সবুজ প্রযুক্তির উন্নয়ন ও টেকসই জ্বালানিবিষয়ক অনুষ্ঠানের জন্য দেওয়া হয় এই পুরস্কার।গত ২৫-২৭ জুলাই নেপালের রাজধানী কাঠমান্ডুতে এআইবিডির ৩৮তম বার্ষিক সভায় এ পুরস্কার দেওয়া হয়। কাঠমান্ডুর সোয়ালটি ক্রাউন প্লাজা হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন নেপালের প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই। মোট চারটি বিভাগে এশিয়ার বিভিন্ন দেশের টিভি ও রেডিও অনুষ্ঠানকে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে এআইবিডির পরিচালক ইয়ান বিনইয়ান সম্মানসূচক ক্রেস্ট, সনদপত্র ও অর্থ তুলে দেন অনুষ্ঠানটির প্রযোজক মোস্তাফিজুর রহমানের হাতে।