পুরস্কার পেল শিশু চলচ্চিত্রকারেরা
গতকাল সন্ধ্যায় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে ছিল নবম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে বাংলাদেশের খুদে নির্মাতাদের পুরস্কার দেওয়া হয়।
ব্যাকবোন ছবির জন্য প্রথম পুরস্কার পায় শক্তি বণিক, দ্য ম্যাশিন ছবির জন্য রাহাতুদ জামান দ্বিতীয়, সৈয়দা আবরার তোহা দ্য রেজাল্ট ছবির জন্য তৃতীয়। বিশেষ পুরস্কার পায় আনকালারড মাইন্ড ছবির জন্য ফারাহ জেবিন এবং শরিফুল ইসলাম দ্য হ্যান্ড অব রোজবাড ছবির জন্য।
আন্তর্জাতিক বিভাগে শ্রেষ্ঠ ফিচার চলচ্চিত্র নির্বাচিত হয়েছে সুইজারল্যান্ডের ছবি শানা দ্য উলফস মিউজিক, শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রাশিয়ার বিগ বয়, শ্রেষ্ঠ পরিচালক জার্মানির ছবি হর্ডার-এর জন্য একরাম এরগান, তরুণ চলচ্চিত্র নির্মাতা বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয় তৌকির ইসলামের দ্য মিরর, সামাজিক চলচ্চিত্র বিভাগের শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে মাহমুদুল হকের অনুগল্প।