পুরস্কার বিজয়ীদের নিয়ে চ্যানেল আইয়ে প্রীতি সম্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯ বিজয়ীদের নিয়ে আজ সোমবার প্রীতি সম্মিলনীর আয়োজন করে চ্যানেল আই। দুপুরে চ্যানেল আই কার্যালয়ে প্রীতি সম্মিলনীতে যোগ দেন পুরস্কার বিজয়ী পপি, শহিদুল আলম সাচ্চু, গিয়াসউদ্দিন সেলিম, সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড ও শিশুশিল্পী সাবরিনা।অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীরা তাঁদের অনুভূতি ও ছবি তৈরির সময়কার নানা গল্প উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সঙ্গে ভাগাভাগি করে নেন।অভিনেত্রী পপি পরপর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। প্রথমবার পেয়েছিলেন কালাম কায়সারের ‘কারাগার’ ছবিতে অভিনয় করে। এর পর পেয়েছেন নার্গিস আকতারের ‘মেঘের কোলে রোদ’ ছবির জন্য। আর এবার পেলেন অহিদুজ্জামান ডায়মন্ডের ‘গঙ্গাযাত্রা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য।পপি বলেন, ‘গঙ্গাযাত্রা ছবিতে অভিনয়ের জন্য পুরস্কার পাব কখনোই ভাবিনি। আমি শুধু পরিচালকের নির্দেশনাগুলো মেনে চলার চেষ্টা করেছি। পুরস্কার পাওয়ার ক্ষেত্রে পুরো কৃতিত্ব তাই পরিচালকের।’অভিনেতা শহিদুল আলম সাচ্চু ‘বৃত্তের বাইরে’ ছবির জন্য এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এটি নিয়ে সাচ্চু দ্বিতীয়বারের মতো চলচ্চিত্রে পুরস্কারে ভূষিত হলেন।পরিচালক অহিদুজ্জামান ডায়মন্ড, অভিনেতা শহীদুল আলম সাচ্চু ও শিশুশিল্পী সাবরিনাও পুরস্কার নিয়ে তাঁদের নানা গল্প শোনান।প্রসঙ্গত, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯’-এ ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত দুটি চলচ্চিত্র ‘গঙ্গাযাত্রা’ ও ‘বৃত্তের বাইরে’ ১২টি বিভাগে পুরস্কার পেয়েছে।