পুরস্কারপ্রাপ্তদের প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাবিবখুবই ভালো লাগছে এ পুরস্কার পেয়ে। দর্শকদের অনেক ধন্যবাদ, যাঁরা আমাকে ভোট দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে করে এ পুরস্কার ধরে রাখতে পারি।ন্যান্সিঅনেক বেশি ভালো লাগছে পুরস্কার পেয়ে। এত দিন ধরে দেখে এসেছি। এবারই প্রথম এ পুরস্কার পাওয়া। এটা আমার জন্য বড় একটি পাওয়া।মোশাররফ করিমগত বছর আমি জুরিদের রায়ে সমালোচক পুরস্কার পেয়েছিলাম। এবার পেলাম পাঠকদের ভোটে তারকা জরিপ পুরস্কার। দুই ধারা পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে। আমি খুবই আনন্দিত। এই পুরস্কার আমাকে আরও ভালো করতে অনুপ্রাণিত করবে। জয়া আহসানদর্শকদের ভালোবাসা কে না চায়? আমিও সিক্ত হয়েছি দর্শকদের ভালোবাসা পেয়ে। এবারই প্রথম দর্শকদের ভোটে মেরিল-প্রথম আলো পুরস্কার পেলাম। যদিও আমি বিশ্বাস করি, আমার সঙ্গে যাঁরা মনোনয়ন পেয়েছিলেন, তাঁরা সবাই আমার চেয়ে বেশি জনপ্রিয়। তার পরও পাঠকেরা আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন জেনে আমি কৃতজ্ঞ। চঞ্চল চৌধুরীস্বাভাবিকভাবেই ভালো লাগছে। কারণ দর্শকের ভোটে অভিনেতা হিসেবে এটা আমার প্রথম মেরিল-প্রথম আলো পুরস্কার। এর আগে সাধারণ দর্শকের ভোটে মডেল বিভাগে এবং সমালোচকের রায়ে চলচ্চিত্র অভিনেতা বিভাগে পুরস্কার পেয়েছিলাম। কিন্তু বেশ কয়েকবার মনোনয়ন পাওয়ার পরও টিভি অভিনেতা হিসেবে দর্শকেরা আমাকে বিজয়ী করছিলেন না। এবার মনপুরা ছবিতে অভিনয় করে দর্শকের সেই অধরা সমর্থন আদায় করলাম। কৃতজ্ঞ মনপুরা ইউনিটের সবার কাছে। বিশেষভাবে কৃতজ্ঞ দর্শকদের কাছে, যাঁরা আমাকে কুপন কেটে, এসএমএস করে জয়যুক্ত করেছেন। সবচেয়ে বড় কথা, অনুষ্ঠানের দিন পুরস্কার নিয়ে আমার কোনো টেনশন ছিল না। অনুষ্ঠানটা কীভাবে ভালো করা যায়, সেই উত্তেজনাই ছিল বেশি। অনুষ্ঠানের দুই-তিন দিন পর অনুভব করেছি যে আমি এবার পুরস্কার পেয়েছি।শাবনূরআমি ভাবতেই পারিনি, এবারও পুরস্কার পাব। এই নিয়ে ১২ বার এ অনুষ্ঠান হয়েছে, যার মধ্যে ১০ বারই আমি পুরস্কার পেয়েছি। পুরস্কার পেয়ে আসলেই খুব ভালো লাগছে। দর্শকদের কাছে কৃতজ্ঞ। আমি চাই, ভবিষ্যতে আমার মতো অন্যরা এ পুরস্কার পাবে।নুরুল আলম আতিকপুরস্কার পেতে ভালো লাগে। আমি যে কাজটা করতে চেয়েছি, তা করতে পেরেছি। সে কারণে এ পুরস্কার পাওয়া। এ পুরস্কার পুরো ইউনিটের।নুরুল আলম আতিক—দুটি পুরস্কার পেয়ে অবশ্যই ভালো লাগছে। আরও ভালো লাগবে, যখন একই রকমের ভাবনা থেকে আরও মানুষের সম্পৃক্ততা হবে। আমার সমসাময়িক ও পরবর্তী যারা, তারা আমার মতো করে ভাবুক—এটাই প্রত্যাশা। ধন্যবাদ।ফজলুর রহমান বাবুসব সময় ভালো লাগে। এখনো ভালো লাগছে। মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়ে আনন্দিত হই। এর আগে দুবার পেয়েছি। দুবারই অনেক আনন্দ পেয়েছি। ধন্যবাদ।দিহানঅনেক ভালো লাগছে। প্রথম পুরস্কার, তাও আবার সমালোচনা। এটি অনেক বড় বিষয়। আসলে আমি কৃতজ্ঞ আতিক ভাই ও শুকু আপুর কাছে। তাঁরা আমার ওপর বিশ্বাস করেছেন। তাঁরা না থাকলে এটি হয়তো করা হতো না।ফরিদুর রেজা সাগরঅবশ্যই ভালো লাগছে। তরুণেরা ছবি বানাতে এগিয়ে আসছে, এটাও একটা বড় ব্যাপার। সবাইকে অনেক ধন্যবাদ। মোস্তফা সরয়ার ফারুকীপুরস্কারের ট্রফিটার মতো আমার অনুভূতিটাও যথেষ্ট ভারী। এই ছবি আমাকে অনেক ভালো কিছু দিয়েছে। বড় বড় ফেস্টিভালে যাওয়ার সুযোগ পেয়েছি। নামকরা ফিল্ম জার্নাল যথেষ্ট প্রশংসা করেছে। আবার এই ছবি কিছু নিয়েও গেছে। আমাদের রিপনকে আমরা হারিয়েছি। এই ট্রফিটা রিপনের জন্য। মামুনুর রশীদআমার মূল কাজের ক্ষেত্র এটি নয়। তার পরও অভিনয় করেছি। আমার চরিত্রটি অত্যন্ত মজার। গিয়াস উদ্দিন সেলিম এ চলচ্চিত্রে আমাকে নিয়েছিল। ছবিটি বাণিজ্যিকভাবে যেমন সফল হয়েছে, তেমনি শৈল্পিক দিক দিয়েও। আমরা প্রচুর ভালোবাসা পেয়েছি। সবাইকে ধন্যবাদ।তিশাএটা আমার প্রথম চলচ্চিত্র। অসম্ভব ভালো লাগছে। অপ্রত্যাশিতও। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ, প্রথম আলো ও মেরিলকে। সেই সঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী ও ইমপ্রেস টেলিফিল্মকে।তপুআমি কোনো দিন চিন্তা করিনি অভিনয়ের জন্য পুরস্কার পাব। এই আনন্দের অনূভুতি আসলে মুখে প্রকাশ করার মতো নয়। ধন্যবাদ, মোস্তফা সরয়ার ফারুকী, ইমপ্রেস টেলিফিল্ম, মেরিল ও প্রথম আলোকে।প্রতিক্রিয়া নিয়েছেন: রুম্মান রশীদ খান, নুরুন্নবী চৌধুরী, সিদ্ধার্থ মজুমদার ও তৌহিদা শিরোপা