পুরস্কারের কাঙাল ক্যাটরিনা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু রূপের প্রশংসা আর একের পর এক ছবিতে অভিনয় করে মন ভরছে না অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। আর দশজনের মতো তিনিও চান স্বীকৃতি। ফিল্মফেয়ার থেকে একটা পুরস্কার জেতার খায়েশ তাঁর বহু দিনের। কিন্তু আজও সে ইচ্ছা পূর্ণ হলো না। সম্প্রতি ক্যাটরিনা ফিল্মফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদ কন্যা হয়েছেন। রাজনীতি ছবিতে অভিনয়ের জন্য তিনি এবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেতে পারেন—এমন কানাঘুষা শোনা যাচ্ছে। ‘আজও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আমার ভাগ্যে জোটেনি। অথচ একটা পুরস্কারের জন্য আমি মুখিয়ে আছি। তবে এ কথাও সত্যি যে আমি নিজেই নিজের বিচারক হতে পারি না। সেটা দর্শকদের হাতে, তারাই সিদ্ধান্ত নেবে।’ বললেন ২৬ বছর বয়সী এই অভিনেত্রী। ওয়েবসাইট।