পুরস্কৃত হলো ১০ চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) সিএনসিআরপি প্রকল্পের উদ্যোগে আয়োজিত ভূমিকম্পবিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হলো ১০টি চলচ্চিত্র। গতকাল বিকেলে ঢাকার পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি মিকিও হাতায়েদো। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাইকার কমিউনিকেশন স্পেশালিস্ট ইরিকো কোবাইসি, চলচ্চিত্রনির্মাতা দিলদার হোসেন, নারগিস আক্তার, জাহিদ হোসেন ও মোহাম্মদ হোসেন জেমী। পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলো হলো ইমারজেন্সি এক্সিট, ৫.৮, জার্ক অব ডার্ক, সারভাইভ, ইন টাইম, আর্থকোয়েক, উই মেক সারভাইভ, স্টুপিডিটি অব আর্থকোয়েক, ইউ মাস্ট নিড টু নো ও অ্যাওয়ারনেস।
জাইকার প্রধান প্রতিনিধি মিকিও হাতায়েদো জানান, বাংলাদেশের মানুষকে ভূমিকম্প বিষয়ে সচেতন করতেই উৎসবটির আয়োজন।
আয়োজকেরা জানান, উৎসবকে কেন্দ্র করে ভূমিকম্প সচেতনতাবিষয়ক এক মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ সাত মিনিট ব্যাপ্তির মোট ২০টি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে জুরিবোর্ড ১০টি চলচ্চিত্রকে প্রদর্শন ও পুরস্কারের জন্য মনোনীত করে।