পুরান ঢাকায় দুই লেখকের জন্মদিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমকালীন দুই লেখকের জন্মদিন ছিল গতকাল শুক্রবার। লেখক বুলবুল চৌধুরীর ৬৭তম এবং শেখ আবদুল হাকিমের ৬৮তম জন্মদিনটি উদ্যাপন করা হয় ঘরোয়াভাবে। বাংলা একাডেমীর পুরস্কারপ্রাপ্ত লেখক বুলবুল চৌধুরী জানান, তাঁর পুরান ঢাকার বাসায় লেখকবন্ধু শেখ আবদুল হাকিমকে নিয়ে জন্মদিন উদ্যাপন করেছেন। শিল্পী ধ্রুব এষ, মাহবুব রেজাসহ অনেকেই ঘরোয়া আড্ডায় শামিল হয়েছিলন।