পুরানো সেই দিনের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই সত্তরের দশকের এক মেয়ের চরিত্র। সম্প্রতি মুক্তি পাওয়া অ্যাকশন রিপ্লে ছবির এ চরিত্রটি করতে গিয়ে ওই সময়ের কোনো অভিনেত্রীকে কি ঐশ্বরিয়া অনুসরণ করেছিলেন? ঐশ্বরিয়া বলছেন কোনো একজন নয়, সেকালের প্রায় সব চিত্রনায়িকারই পোশাক-আশাক আর চলন-বলন অনুসরণ করার চেষ্টা করেছেন তিনি।‘বলতে পারেন, আমার চরিত্রটা ছিল সেকালের অভিনেত্রীদের একটা কোলাজ। বিশেষ কারও নাম বলাটা মুশকিল হবে।’ বললেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবির ধরন হিসাব করলে এ ছবিটাকে বলা যেতে পারে একটা ‘সেকাল-নির্ভর’ কমেডি ছবি। বলা বাহুল্য, বিপুল শাহ পরিচালিত অ্যাকশন রিপ্লের এই পুরোনো দিনের আবহ ফিরিয়ে আনার ব্যাপারটাই সবচেয়ে বেশি মনে ধরেছিল ঐশ্বরিয়ার। ওয়েবসাইট।