পুরুষ আশ্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টিভিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় দেখানো হবে নাটক পুরুষ আশ্রম। লিখেছেন মাজহার খোকন, পরিচালনা করেছেন মাসুদুল হাসান। অভিনয় করেছেন সোহানা সাবা, নিশো, সুবর্ণা সেজুতি, মহিউদ্দীন বাহারসহ আরও অনেকে।তুহিন আর মিতা বছর তিনেক আগে মা-বাবার অমতে বিয়ে করেছে। দুই পরিবারের কেউই তাদের বিয়ে মেনে নেয়নি। শুরুতে সুখেই কাটছিল তাদের সংসার। কিন্তু তুহিনের চাকরিটা চলে যাওয়ায় বদলে যায় মিতার রূপ। মিতা রোজ অফিস করে; আর তুহিন বাজার করে, কাপড় কাচে, রান্নাবান্না করে। রোজ রাতেই তাদের ঝগড়া প্রতিবেশীর ঘুমের ব্যাঘাত ঘটায়। এদিকে তুহিনের পাশে এসে দাঁড়ায় আরও অনেকে। পুরুষ আশ্রম নামে একটি সংগঠন গড়ে তোলে তারা।