প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুবরাজ নামে ঢাকায় এক যুবরাজ ছিলেন। নাট্যাঙ্গনের যুবরাজ হিসেবে সবার ভালোবাসায় সিক্ত হয়ে তিনি বিদায় নিয়েছেন, বিস্মৃত হননি। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে তাঁকে নিয়ে আয়োজন করা হয়েছিল ‘যুবরাজের জন্মসন্ধ্যা’। গতকাল ছিল যুবরাজের জন্মদিন।
মঞ্চ ও টিভি নাটকে যা কিছু ব্যতিক্রম ও হৃদয়গ্রাহী তার অনেক তিনি দিয়ে গেছেন। তাঁর ষাটতম জন্মদিনে তাঁকে স্মরণ করে গান করেন তাঁর বন্ধু ও স্বজনেরা।
যুবরাজের স্ত্রী মিতা হক ও কন্যা জয়িতার কণ্ঠে ‘তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না’ গানটি দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। যুবরাজকে নিয়ে স্মৃতিচারণা করেন যুবরাজ সংঘের আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ, মফিদুল হক, নাট্যজন আতাউর রহমান। আবৃত্তি করেন জহিরুল হক খান। গান শোনান সঞ্চিতা দত্ত, মামুন জাহিদ, ইফফাত আরা দেওয়ান, বুলবুল ইসলাম প্রমুখ।