পুরুষদের সঙ্গে তুলনা নয়: নাওমি ওয়াটস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাওমি ওয়াটস
নাওমি ওয়াটস

অভিনয়, পরিচালনা কি অন্য কোনো কারিগরি ক্ষেত্রেই হোক, সম-অধিকারের প্রশ্নে হলিউডেও পুরুষদের তুলনায় নারীরা পিছিয়ে আছেন। ধীরে ধীরে নিজ যোগ্যতাবলেই নারীরা উঠে আসছেন। শুধু অভিনয়ে নয়, পরিচালনাতেও নাম কুড়াচ্ছেন অনেকে। তবে নাওমি ওয়াটস মনে করেন, চলচ্চিত্র অঙ্গনের নারীদের কখনোই পুরুষদের সঙ্গে তুলনা করা উচিত নয়। গত বৃহস্পতিবার কানে ‘উইমেন ইন ফিল্ম’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেওয়া ওয়াটস বলেন, নারী পরিচালক ও অভিনেত্রীদের গল্পটা একেবারেই আলাদা। পুরুষদের সঙ্গে এটার তুলনা করা উচিত নয়। এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন জুলিয়ান মুর, লুপিতা নিয়োঙ্গও। এএনআই।  ছবি: এএফপি