পুরো ছবির সংগীত পরিচালনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্রে এত দিন অন্যের সুরে ও সংগীত পরিচালনায় কণ্ঠ দিয়েছেন রবি চৌধুরী। এবার একই চলচ্চিত্রের সব কটি গানের সুর ও সংগীত পরিচালনার কাজ করছেন তিনি। নাম পুত্র এখন পয়সাওয়ালা। এটি পরিচালনা করছেন নার্গিস আকতার। এরই মধ্যে ছবির মহরত অনুষ্ঠান হয়ে গেছে। ছবিতে গান থাকছে নয়টি। বেশির ভাগ গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। আরও লিখেছেন কবির বকুল। রবি চৌধুরী জানান, এরই মধ্যে একটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। এই গানে কণ্ঠ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের শিল্পী নচিকেতা।পুরো ছবির গানের সুর ও সংগীত পরিচালনার অনুভূতি জানাতে গিয়ে রবি বললেন, ‘এবারই প্রথম একই ছবির সব কটি গানের সুর ও সংগীত পরিচালনার কাজ করছি।একটি গানে আমি নিজেই কণ্ঠ দেব।’