পুরো থিয়েটারই ভাড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলঘরে কেউ নেই। শুধু আপনি আর আপনার কাছের মানুষটি। বড় পর্দায় চলছে পছন্দের সিনেমা। এমন রোমান্টিক ঘটনা বোধহয় শুধু আপনার কল্পনাতেই ঘটতে পারে, বাস্তবে নয়। তবে আপনি ম্যাডোনা হলে অন্য কথা। এই যেমন আমস্টারডামে গিয়ে সম্প্রতি তিনি ভাড়া নিয়ে ফেললেন পুরো থিয়েটার! ছেলেবন্ধু ব্রাহিম জায়বাটকে নিয়ে দেখলেন ফরাসি সিনেমা দ্য আনটাচেবলস। তাঁদের জন্য ছবিটির একটি বিশেষ প্রিন্ট দেখানো হয় ইংরেজি সাবটাইটেলসহ। আইএএনএস।