পুরো পরিবারকে নিয়ে বই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের বড় তারকাদের জীবনী নিয়ে বই প্রকাশিত হয়েছে, এটা কোনো নতুন ঘটনা নয়। নতুন ঘটনা হলো পুরো একটি তারকা পরিবারকে নিয়ে বই প্রকাশ করা। অজয় মাগো নামের একজন অখ্যাত লেখক এবার প্রকাশ করতে চলেছেন পাঁচ বচ্চন নামে একটি বই। ওই বইয়ে থাকছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহর লাল নেহরুর বন্ধু প্রয়াত হরিবংশ রাই বচ্চনসহ তাঁর ছেলে অমিতাভ বচ্চন, ছেলের বউ জয়া বচ্চন, নাতি অভিষেক বচ্চন ও নাত-বউ ঐশ্বরিয়া রাই বচ্চনের জীবনের ঘটনা। বই লেখার ব্যাপারে অমিতাভ বচ্চন ওয়াকিবহাল হলেও এ নিয়ে অবশ্য তিনি এখনো কোনো মন্তব্য করেননি।