পুরোনো ঘরে নতুন মানুষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনের মানুষকে নিয়ে ঘর বেঁধেছেন, তাই ঘরটাও হওয়া চাই মনের মতো। অন্তত র্যাচেল ভাইসের সাম্প্রতিক তৎপরতা সেটাই বলছে। গত ২২ জুন বিয়ে করেছেন জেমস বন্ড খ্যাত ড্যানিয়েল ক্রেগকে। চাইছেন জীবনের নতুন এই সঙ্গী উঠবেন তাঁর বাড়িতেই। র্যাচেল তাই এবার নিজের বাড়িটিকে সাফ-সুতরো করতে শুরু করেছেন। উত্তর লন্ডনের টাউন হাউসে চারতলা বাড়িটিতে এখন নতুন রঙের ছোঁয়া। র্যাচেলের এক মুখপাত্র বললেন, ঘরবাড়ি নতুন করে সাজাতে শুরু করেছেন। সব ঠিকঠাক হলে ক্রেগকে নিয়ে আসবেন এখানে। ওয়েবসাইট।