পুরোনো নাটকে নতুন নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দন সেনের দর্পণ স্বাক্ষী নাটকের প্রথম নির্দেশনা দিয়েছিলেন সৈয়দ মহিদুল ইসলাম। ব্যতিক্রম নাট্যদল নাটকটি মঞ্চে আনে ১৯৯৪ সালে। নাটকটির নাম দেওয়া হয় ফিরে দেখা। এবার দর্পণ স্বাক্ষী নাটকটি নতুন করে নির্দেশনা দিচ্ছেন খোরশেদুল আলম। আর এবার তা মঞ্চে আনছে শব্দ নাট্যচর্চাকেন্দ্র। এরই মধ্যে নাটকটির মহড়া শুরু হয়েছে।নাটকটির নির্দেশক খোরশেদুল আলম বলেন, ‘আশা করছি, একটি ভালো নাটক দর্শকদের উপহার দিতে পারব। দীর্ঘদিন ধরে কর্মশালার মাধ্যমে আমরা এই নাটকটি তৈরি করছি। ৩১ অক্টোবর নতুন এই নাটকের উদ্বোধনী প্রদর্শনী করব জহির রায়হান মিলনায়তনে।’ তিনি আরও বলেন, ‘শব্দ নাট্যচর্চাকেন্দ্রের ১৬ বছর পূর্তি উপলক্ষে আগামী ডিসেম্বরে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ১০ দিনের নাট্যোৎসব করার পরিকল্পনা করেছি। দেশের প্রথম সারির নাটকের দলগুলোকে এখানে আমন্ত্রণ জানানো হবে।’ এর আগে শব্দ নাট্যচর্চাকেন্দ্র যে নাটকগুলো মঞ্চে এনেছে, এর মধ্যে উল্লেখযোগ্য হলো রক্তকরবী, নানকার পালা, একজন লক্ষীন্দর ও ছায়াবীথি। মঞ্চস্থ হওয়া সর্বশেষ নাটক হলো ঠিকানা।