পুরোনো প্রেম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেন অ্যাফ্লেকের সঙ্গে সবকিছু চুকেবুকে গেছে সে অনেক দিন। জেনিফার লোপেজ কখনো সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি তাঁদের সম্পর্কের বিষয়ে। জানা যায়নি তাঁদের বিচ্ছেদের কারণও। প্রায় ছয় বছর পর জেনিফার মুখ খুললেন দ্য গ্রাহাম নর্টন শোতে। জেনিফারের দাবি, মাত্রাতিরিক্ত খ্যাতি আর সংবাদমাধ্যমের অতিরিক্ত চাপই কাল হয়েছে তাঁদের সম্পর্কের ক্ষেত্রে। সঙ্গে দিয়েছেন চমকে ওঠার মতো এক তথ্যও, ছাড়াছাড়ি হয়ে গেলেও এখনো বেন অ্যাফ্লেককে বেশ পছন্দ করেন তিনি।লোপেজ আর বেনের প্রেম তুমুল সাড়া জাগিয়েছিল হলিউডে। সিনে সাংবাদিকেরা তাঁদের জুটির নামও দিয়েছিলেন, ‘বেনিফার’। বেন অ্যাফ্লেকের পর জেনিফারের জীবনে আসেন মার্ক অ্যান্টনি। জেনিফার এখন দুই যমজ সন্তানের মা। ওয়েবসাইট।