পুরোপুরি নেতিবাচক চরিত্রে কাজ করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘কোথায় পাব তারে’। নাটকটি লিখেছেন ইরাজ আহমেদ, পরিচালনা করেছেন এস এ হক অলীক। নাটকে অভিনয় করেছেন আজিজুল হাকিম। কথা হলো তাঁর সঙ্গে।কোথাও যাচ্ছেন নাকি?হ্যাঁ, নাটকের শুটিং আছে। তুফান আলীর ভূত। ধামরাইতে শুটিং হবে। কাল (রোববার) সারা রাত প্রচণ্ড জ্বর ছিল, ১০৪। এ অবস্থা নিয়েই যেতে হচ্ছে। স্বাধীনতা দিবসের নাটক। হাতে সময় কম। না গেলে পরিচালক তানভীর হোসেন ফেঁসে যাবেন। এখানে আপনার চরিত্রটি কী ধরনের?পুরোপুরি নেতিবাচক, একজন রাজাকার। পিস কমিটির চেয়ারম্যান ছিলাম। মুক্তিযুদ্ধের পর ভোল পাল্টে হয়ে যাই বিশিষ্ট মুক্তিযোদ্ধা। ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। এর আগে শহীদুজ্জামান সেলিমের কর্ণেট ধারাবাহিকেও নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলাম। আমাকে তো সবাই একভাবে চেনে। আর আমি নিজেও নেতিবাচক চরিত্রে অভিনয়ে খুব একটা অভ্যস্ত নই। তাই যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে।নেতিবাচক চরিত্রে কাজ করছেন, এতে করে নিজের ভাবমূর্তির ওপর বিরূপ প্রভাব পড়ার কোনো সম্ভাবনা আছে?আসলে আমি তো শিল্পী। যেকোনো চরিত্র বাস্তবের মতো করে যথাযথ উপস্থাপন করার মধ্যেই সাফল্যটা লুকিয়ে থাকে। কর্ণেট নাটকে সেটা শতভাগ সম্ভব হয়েছে, এবারও চেষ্টা করছি। দেখা যাক।‘কোথায় পাব তারে’ নাটকটি নিয়ে কিছু বলুন।অনেক দিন আগে নাটকটিতে অভিনয় করেছিলাম। প্রচার শুরু হওয়ার পর আবার কাজ করছি। এখানে একটি বিদেশি প্রতিষ্ঠানের সদস্য হয়ে আমি এসেছি। ইলোরা গওহরের প্রতিষ্ঠানের সঙ্গে একটা ঘনিষ্ঠতা তৈরির চেষ্টা হচ্ছে। এরই ফাঁকে আমাদের দুজনের মধ্যে একটা সম্পর্কও তৈরি হয়। শুনেছি, আমার চরিত্রটি নাটকের সামনের পর্বগুলোতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ এটিএন বাংলায় টমেটো ক্যাচাপ ধারাবাহিকটিও দেখানো হবে।একেবারেই হালকা মেজাজের নাটক। এর গল্পের ব্যাপারে আমি তেমন কিছু জানি না। কাজের মধ্যে শৃঙ্খলার অভাব রয়েছে। আগে থেকে অনেক কিছুই চূড়ান্ত না থাকার কারণে শুটিংয়ের সময় নানা অসুবিধায় পড়তে হয়। এখন আর কোনো ধারাবাহিক করছেন?হ্যাঁ, নাম জামাই মেলা। বৃন্দাবন দাসের লেখা। ঘরজামাইদের গ্রাম। ঘরজামাইদের নেতা ইনামুল হক। তিনি ঘরজামাইদের নিয়ে একটি মেলা আয়োজনের উদ্যোগ নেন। এতে গ্রামের কিছু সাধারণ ছেলে বাধা দেওয়ার চেষ্টা করে। মজার গল্প। দর্শকেরা দারুণ আনন্দ পাবে। বিনোদন প্রতিবেদক