পুরোপুরি মুক্ত নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মাসের শুরুর দিকে ১৪ দিন কারাবাসের পর মুক্তি পান হলিউড তারকা লিন্ডসে লোহান। মুক্তির পর পাঠানো হয় মাদক পুনর্বাসন কেন্দ্রে। গতকাল মঙ্গলবার সেখান থেকেও মুক্ত হন তিনি। তবে পুরোপুরি মুক্ত হতে পারছেন না লোহান। বেভারলি হিলস আদালত ১ নভেম্বরের আগে তাঁর লস অ্যাঞ্জেলেস ত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, লোহানকে সপ্তাহে দুই দিন পুনর্বাসন কেন্দ্রে পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে। এ ছাড়া আচার-আচরণের ওপর দুই দিন দুটি ক্লাসেও উপস্থিত থাকতে হবে। এতে ব্যতিক্রম হলে লোহানকে ৩০ দিনের মধ্যে আবার জেলে যেতে হবে। আর সব কিছু যদি ঠিকঠাকভাবে মেনে চলেন, তাহলে আগামী ১ নভেম্বরের পর লোহান লস অ্যাঞ্জেলেসের বাইরে যাওয়ার অনুমতি পেতে পারেন। আদালত ওই দিন শুনানির দিনও ধার্য করেছেন। উল্লেখ্য, লিন্ডসে লোহান ২০০৭ সালে মাতাল অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেপ্তার হয়েছিলেন। পরে তিনি শর্ত সাপেক্ষে জামিন পান। কিন্তু জামিনের শর্তের কিছুই তিনি মানেননি। সেই আদেশ অমান্যের জন্য সম্প্রতি লোহানকে জেলে পাঠানোর নির্দেশ দেন আদালত।