পুলকের যাযাবর মিউজিক ল্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের স্টুডিও বানালেন ক্লোজআপ ওয়ান তারকাখ্যাত তরুণ সংগীতশিল্পী পুলক। রাজধানীর পান্থপথ এলাকায় পুলকের এই স্টুডিওর নাম ‘যাযাবর মিউজিক ল্যাব’।স্টুডিও নিয়ে পুলক বলেন, গান করার একটা পর্যায়ে সব সময় স্বপ্ন দেখতাম নিজের একটা স্টুডিওর। দুই বছর ধরে স্টুডিও সেটআপ করার কথা খুব সিরিয়াসলি ভাবনায় চলে আসে। তার পরও কোনোভাবেই এটা করা সম্ভব হচ্ছিল না। এর মধ্যে খুব কাছের কয়েকজন শুভাকাঙ্ক্ষী আমার স্টুডিওর ব্যাপারে উত্সাহের পাশাপাশি চাপও দিতে থাকেন। তাঁদের প্রত্যাশার চাপ আর আমার দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন অবশেষে যাযাবর মিউজিক ল্যাব গড়া হলো।’পুলক এরই মধ্যে তাঁর যাযাবর মিউজিক ল্যাব স্টুডিওতে নিজের কিছু কাজ শুরু করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিক অবস্থায় নিজের নতুন অ্যালবামের জন্য কিছু গানের কাজ করছি, যেগুলো এত দিন করা সম্ভব হয়নি। মনে হচ্ছে, এখন মনের মতো কিছু কাজ করতে পারব।’পুলক আরও বলেন, ‘টানা প্রায় পাঁচ বছর সংগীতপরিচালক শওকত আলী ইমনের সহকারী হিসেবে কাজ করেছি। তাঁর কাছ থেকে স্টুডিও সম্পর্কে খুঁটিনাটি অনেক কিছু জানতে পেরেছি। সেই জানাটা কাজে লাগিয়ে নিজের দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন করলাম।’ জানা গেছে, চলতি বছরের শেষ দিকে পুলক নিজের সুর ও সংগীতে প্রকাশ করবেন তাঁর দ্বিতীয় একক অ্যালবাম। প্রায় অর্ধশতাধিক চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন পুলক। এরই মধ্যে প্রকাশিত হয়েছে একটি একক ও ডজন খানেক মিশ্র অ্যালবাম।