পুলিশ কার্যালয়ে ক্যাটরিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ নাগরিক বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মুম্বাই পুলিশের সদর দপ্তরে ঘুরে গেলেন গতকাল বৃহস্পতিবার। এ তারকাকে কাছ থেকে এক ঝলক দেখার জন্য ভিড় পড়ে যায় পুলিশের মধ্যে। সবাই জানতে উদগ্রীব ছিল, পুলিশ কার্যালয়ে কী কারণে এসেছেন ক্যাটরিনা।জানা গেছে, ছয় মাস পরপর মুম্বাই পুলিশের একটি বিশেষ শাখার কাছে হাজিরা দিতে হয় ক্যাটরিনাকে। কাজের ভিসার মেয়াদ বাড়ানো এবং এ সংক্রান্ত সব কাজ সম্পন্ন করার জন্যই সেখানে গিয়েছিলেন তিনি। কাজ শেষে তাঁর সঙ্গে চা পানের সুযোগটা হারাতে রাজি হননি কোনো পুলিশ কর্মকর্তাই! মুম্বাই মিরর।