পুলিশের অপরাধ বিভাগে রানী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাই পুলিশের অপরাধ বিভাগের প্রধান হিমাংশু রায়ের সঙ্গে দেখা করেছেন রানী মুখার্জি। না, রানীর ভক্তদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। কোনো অপরাধ রানীর সঙ্গে ঘটেনি। আসলে পরবর্তী ছবি মারদানিতে পুলিশকর্তার চরিত্রে অভিনয় করবেন রানী। সেই চরিত্রের প্রস্তুতির অংশ হিসেবে অভিজ্ঞতা নিতেই হিমাংশুর সঙ্গে রানীর সাক্ষাৎ।
অপরাধ বিভাগের কর্মকর্তারা কীভাবে কাজ করেন, কোন মামলা কীভাবে সামলানো হয়, তাঁদের শরীরীভাষা কেমন হয়, এমনকি তাঁদের জীবনধারা—সবই খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে জেনেছেন রানী। এক ঘণ্টার মতো হিমাংশুর অফিসে ছিলেন তিনি। পিটিআই।