পুলিশের অভিযান নিয়ে চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়ে এবার চলচ্চিত্র তৈরি হবে। ছবির নাম ঢাকা অ্যাটাক। কাহিনি লিখেছেন সানী সানোয়ার, পরিচালনা করবেন দীপংকর দীপন। জানা গেছে, আজ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে ছবির নির্মাতা প্রতিষ্ঠান থ্রি হুইলারস লিমিটেডের ছবির সার্বিক সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক সই হবে।
দীপংকর দীপন বলেন, ‘পুলিশ-থ্রিলার ধাঁচের গল্প নিয়ে তৈরি হবে ঢাকা অ্যাটাক। ছবির শুটিং করব মে মাসে। ছবিতে জনপ্রিয় তারকারা তো থাকবেনই, পাশাপাশি পুলিশের একটা বড় অংশগ্রহণ থাকবে। পুলিশের কাছ থেকে নানা ধরনের সহযোগিতা নিতে হবে। ছবির গল্পকে দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য করার জন্যই এটা প্রয়োজন।’