পুলিশের সঙ্গে হাত মেলালেন অজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাই পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়েছেন অভিনেতা অজয় দেবগন। সম্ভাব্য সন্ত্রাসী হামলা মোকাবিলায় পুলিশ তাঁর সহায়তা কামনা করেছিল। পুলিশ কর্তাদের বিমুখ করেননি তিনি। সম্প্রতি মুম্বাই পুলিশ সন্ত্রাসবিরোধী নতুন এক অভিযান শুরু করেছে। এই অভিযানের লক্ষ্য হচ্ছে সম্ভাব্য সন্ত্রাসী হামলা ঠেকাতে নগরবাসীকে সচেতন করে তোলা। যেমন, কাউকে বাড়িভাড়া দেওয়ার আগে নিকটস্থ থানায় যোগাযোগ করা, রাস্তায় সন্দেহজনক কিছু পড়ে থাকতে দেখলে বা কারও আচার-আচরণে ও কথাবার্তায় সন্দেহ ঠেকলে সঙ্গে সঙ্গে সে খবর পুলিশকে জানানো ইত্যাদি। মুম্বাইয়ের বাসিন্দাদের এসব বিষয়-আশয়ের সঙ্গে অভ্যস্ত করে তুলতে চাই জনপ্রিয় একটা মুখ। যাঁর কথা সবাই শুনবে। সে জন্যই বেছে নেওয়া হয়েছে অজয়কে, বললেন, মুম্বাই পুলিশের বড় এক কর্তা। ওয়েবসাইট।