পুষ্পিতা এবার অভিনয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি আবাসন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন চিত্রে প্রথম অভিনয় করেছিলেন জাহিদ হাসান ও মৌয়ের মেয়ে পুষ্পিতা। এবার পুষ্পিতা অভিনয় করছে ধারাবাহিক নাটক ছন্নছাড়াতে। এটিএন বাংলার এই ধারাবাহিকটি পরিচালনা করছেন জাহিদ হাসান। নাটকে পুষ্পিতা অভিনয় করেছে চ্যালেঞ্জারের মেয়ের চরিত্রে। পুষ্পিতার অভিনয় প্রসঙ্গে জাহিদ বলেন, ‘বাবার দৃষ্টিতে কিংবা পরিচালকের দৃষ্টিতে—যেভাবেই বলুন না কেন, ওর কাজে আমি সন্তুষ্ট। এর আগে পুষ্পিতা আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানের রুমঝুম নামে একটি নাটকে কাজ করেছিল। মাঝে অনেক দিন কাজ করেনি। এবার যখন কাজটা করল, দেখলাম ওকে যেভাবে বলা হচ্ছে, সেভাবেই করছে।’নাটকে পুষ্পিতার নিয়মিত কাজ করা প্রসঙ্গে জাহিদ বললেন, ‘এটা ওর ইচ্ছার ওপর নির্ভর করবে।’