পূজা-অর্চনায় ব্যস্ত সঞ্জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত

ফুরিয়ে আসছে মুক্তির মেয়াদ। আর কদিন বাদেই ফিরতে হবে জেলের বন্দিজীবনে। এর আগে বিশেষ পূজা-অর্চনার আয়োজন করেছিলেন সঞ্জয় দত্ত। মুম্বাইয়ের পালি হিলে নিজের বাড়িতে এই বিশেষ প্রার্থনায় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মান্যতা আর কাছের বন্ধুরা।
‘মাতা কি চৌকি’ নামের এই প্রার্থনার আয়োজন অবশ্য আগেও হতো সঞ্জয়ের বাড়িতে। সেই প্রার্থনায় যোগ দেওয়া মুন্নাভাইয়ের কাছের এক বন্ধু জানিয়েছেন, জেলে থাকার ‘উপকারিতা’ও টের পাচ্ছেন সঞ্জয়। এরই মধ্যে ওজন নাকি ১৭ কেজি কমে গেছে। গত কয়েক বছরে সঞ্জয়কে এতটা ফিট আগে কখনো লাগেনি। আমি তো চাই ও আবার অ্যাকশন ছবি করুক।
আরেকটা পরিবর্তনও নাকি এসেছে। আগের চেয়ে কথা অনেক কম বলছেন। ফলে জেলজীবনের অভিজ্ঞতা শুনতে ব্যাকুল বন্ধুদের আপাতত হতাশ হতে হয়েছে। বলিউড হাঙ্গামা।