প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কণ্ঠশিল্পী পূজা বিয়ে করতে যাচ্ছেন? না, বিয়েটা এখনই নয়। পূজার মতে, ‘আগে পড়াশোনা শেষ করি।’
: তাহলে কী যেন শুনছি?
: ঠিকই শুনেছেন। আমি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি। কাজল দত্ত একই বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছে। ওর সঙ্গে আমার পরিচয়টা বছর দুয়েক হলো। এখন দুই পরিবারের সবাই মিলে আমাদের বিয়ে চূড়ান্ত করেছেন। তবে ২৬ সেপ্টেম্বর হবে আশীর্বাদ। বিয়েটা হবে অনেক পরে।