পূজার মন খারাপ

মেপে যদি বলতে হয়, তাহলে ভালো আর খারাপের মধ্যে এগিয়ে থাকবে মন খারাপ। হ্যাঁ, চিত্রনায়িকা পূজা চেরির মন খারাপ। আটকে থাকা চলচ্চিত্র, হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা আর জীবনে করোনাকালের প্রভাব—সব মিলিয়ে তাঁর মন থেকে মেঘ কাটছেই না। মেঘে ঢাকা মন নিয়েই এই অভিনেত্রী কথা বললেন প্রথম আলোর সঙ্গে। লিখেছেন শফিক আল মামুন।

পূজা চেরিআনন্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি মাসের শুরুর দিকে একটি দুর্ঘটনায় আহত হন পূজা
আনন্দ

সময়টা আগের মতো হলে এত দিনে সবার সামনে চলে আসত জ্বীন ছবিটি। কিন্তু করোনায় নিভে গেছে প্রেক্ষাগৃহের বাতি। আর অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি দেওয়ার মতো অবস্থায় এখনো পৌঁছায়নি বাংলা সিনেমা। তাই আটকে আছে পূজার জ্বীন, সেই সঙ্গে শান ও সাইকো নামে দুটো ছবিও। এ নায়িকার মন খারাপের মূল কারণ এটাই।

আটকে আছে পূজার জ্বীন, সেই সঙ্গে শান ও সাইকো নামে দুটো ছবিও
আনন্দ
দিন গুনছেন পূজা
আনন্দ

হতাশার দিনরাত

দীর্ঘ চার মাসের এই দুঃসময়ে মন খারাপ আরেকটু বেশি হলো যখন শুনলেন, দেশের প্রেক্ষাগৃহগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। যে মাল্টিপ্লেক্সগুলো বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে সুসময়ের স্বপ্ন দেখিয়েছিল, সেগুলোও হুমকির মুখে। এসব খবর ভাবায় এই অভিনেত্রীকে। হতাশা ভর করে পূজার কণ্ঠে, ‘দিন যাচ্ছে, দিন বদলাচ্ছে, কিন্তু চলচ্চিত্র ঘিরে কোনো সুখবর পাচ্ছি না। বাংলাদেশের সিনেমাজগৎ বাজে একটা সময় পার করছে। আমার প্রিয় এই কাজের ক্ষেত্র নিয়ে বেশ হতাশ আমি।’

একটুখানি স্বস্তি

অনেক অনেক মন খারাপের কথার পর একটু স্বস্তির কথা জানালেন পূজা। সম্প্রতি তাঁর অভিনীত পোড়ামন–২ ছবির একটি বিশেষ প্রদর্শনী হয় অস্ট্রেলিয়াতে। করোনাকাল বিবেচনায় ব্যতিক্রমধর্মী একটি প্রদর্শনী ছিল। ড্রাইভ–ইন শো হয়েছে ছবিটির। অর্থাৎ খোলা আকাশের নিচে গাড়িতে বসে অস্ট্রেলিয়ার দর্শক দেখেছে পূজা ও সিয়াম আহমেদ অভিনীত ছবিটি। পূজা বলেন, ‘ড্রাইভ শোতে যাওয়ার তো আর সুযোগ হলো না। তবে আয়োজকদের কাছে শুনেছি, দর্শক ছবিটির বেশ প্রশংসা করেছেন। তাতেই মন ভরে গেছে।’

সম্প্রতি সিয়াম–পূজা অভিনীত পোড়ামন–২ ছবির বিশেষ প্রদর্শনী হয় অস্ট্রেলিয়াতে
আনন্দ
হঠাৎ পা পিছলে পড়ে যাই। মাথার একপাশ দেয়ালে গিয়ে লাগে। চামড়ার এক অংশে ক্ষত হয়ে গিয়েছিল। ভাগ্য ভালো, মাথা ফাটেনি।

একটি দুর্ঘটনা

চলতি মাসের শুরুর দিকে একটি দুর্ঘটনায় আহত হন পূজা। নিজের বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। প্রায় এক সপ্তাহ বিছানায় কাটাতে হয়েছে তাঁকে। তবে এখন সেরে উঠেছেন। সেই দুর্ঘটনার কথা বললেন তিনি, ‘ওই দিন রাতের বেলায় ত্বকের যত্ন নিয়ে ওয়াশরুম থেকে ঘরে ঢুকছিলাম, হঠাৎ পা পিছলে পড়ে যাই। মাথার একপাশ দেয়ালে গিয়ে লাগে। চামড়ার এক অংশে ক্ষত হয়ে গিয়েছিল। ভাগ্য ভালো, মাথা ফাটেনি।’ হাসপাতালেও যেতে হয়নি। চিকিৎসকের পরামর্শে বাসাতেই চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনা, আটকে থাকা চলচ্চিত্রের হতাশা আর চলচ্চিত্রের আগামী দিনগুলো ভাবাচ্ছে পূজাকে। এই ভাবনা শেষ হওয়ার অপেক্ষাতেই এখন কাটছে পূজার দিনকাল।