পূজায় মুক্তি পাচ্ছে না ‘দেবদাস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেবদাস ছবির শুটিং হয়েছে অনেক আগেই। বাকি ছিল ডাবিংয়ের কাজ। কিন্তু এফডিসির সাউন্ড কমপ্লেক্স প্রায় অচল থাকায় ছবিটির ডাবিং যথাসময়ে করা সম্ভব হয়নি। ছবিটি পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম। তিনি বলেন, ‘রোজার ঈদে দেবদাস মুক্তি দেওয়ার কথা ভেবেছিলাম। এরপর ঠিক করলাম পূজায় দেবো। কিন্তু এখন মনে হচ্ছে, তা-ও হবে না। কারণ, সাউন্ড কমপ্লেক্সে কাজ করা যায়নি। ডাবিং করব, সে উপায়ও নেই। বাধ্য হয়ে বাইরে বেসরকারি স্টুডিওতে গিয়ে কিছু কাজ করেছি। এখন এফডিসির যন্ত্রপাতি অকেজো থাকায় আটকে গেছি।’জানা গেছে, দেবদাস ছবিটির যে কাজ বাকি আছে, তা শেষ করতে আরও ১৫ দিন লাগবে। ছবিটি কোরবানির ঈদে মুক্তি দেওয়ার চেষ্টা করছেন নির্মাতারা।ছবির প্রযোজক ফরিদুর রেজা সাগর বললেন, ‘পূজায় ছবিটি মুক্তি দিতে পারলে ভালো লাগত। কিন্তু এফডিসির যন্ত্রপাতি নষ্ট থাকার কারণে সময়মতো কাজ শেষ করা যায়নি।’