পূর্ণদৈর্ঘ্য ছবিতে কাইলি মিনোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ান পপ গায়িকা কাইলি মিনোগ এই প্রথম কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমায় কাজ করতে যাচ্ছেন। এজন্য তিনি অস্ট্রেলিয়া থেকে নিউইয়র্কে গেছেন। জেক এন্ড দিয়ানে নামের এ ছবিটি রচনা ও পরিচালনা করেছেন ব্রেডলে রাস্ট গ্রে। ছবিটির গল্প নিউইয়র্ক নগরের দুই কিশোরীর জীবন নিয়ে। কাইলির সঙ্গে এ ছবিতে আরও অভিনয় করছেন জুনো টেম্পল, জেনা ম্যালোন ও প্রয়াত শিল্পী এলভিস প্রিসলির নাতনি রিলে কিওগ।