পূর্ণর ‘ও আমার ময়না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় পঞ্চম হয়েছিলেন পূর্ণ চন্দ্র রায়। বাজারে এসেছে তাঁর প্রথম অ্যালবাম ও আমার ময়না। ‘ছোটবেলায় গান নিয়ে অনেক স্বপ্ন দেখতাম। শুরুর দিকে বাবার গাওয়া কীর্তন শুনে নিজেও গাওয়ার চেষ্টা করতাম। মাঠে গিয়ে জোরে চিত্কার করে গান করতাম। স্কুলেও ক্লাসের ফাঁকে গান করতাম। শিক্ষকেরা শুনে বলতেন, “শিল্পী হবি নাকি”!’ সংগীতশিল্পী হওয়ার ব্যাপারে বললেন পূর্ণ। তিনি আরও বললেন, ‘আমি ভাওয়াইয়া ও বাউলগানের শিল্পী। এই অ্যালবামেও তেমনি কিছু গান করেছি।’অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন এফ এ সুমন। আর এটি প্রকাশ করেছে অগ্নিবীণা।