পূর্ণিমা ও শুভর ‘এখনো ভালোবাসি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রনায়িকা পূর্ণিমা, অভিনেত্রী মাহবুবা ইসলাম ও মডেল-অভিনেতা আরেফিন শুভকে নিয়ে নির্মিত হলো টেলিছবি এখনো ভালোবাসি। পরিচালনার পাশাপাশি টেলিছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাহবুবা ইসলাম।এখনো ভালোবাসি টেলিছবির গল্পে দেখা যাবে শুভ (আরেফিন শুভ) ও ঐশী (পূর্ণিমা) এক সুখী দম্পতি। কিন্তু পাঁচ বছর ধরে সংসার করলেও এখনো কোনো সন্তান আসেনি তাদের ঘরে। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলতে থাকে। সিদ্ধান্ত নেয় ভুটানে গিয়ে টেস্টটিউব বেবি নেবে। আর সেখানে গিয়েই ঘটে বিপত্তি। শুভর সাবেক স্ত্রী সুমীর সঙ্গে সেখানে দেখা হয়ে যায়। ভুটানে সুমীর অসহায় জীবনযাপন দেখে শুভর স্বাভাবিক মনটা অস্বাভাবিক হয়ে ওঠে। এ রকম একটা ত্রিভুজ সম্পর্কের মধ্য দিয়ে এখনো ভালোবাসির গল্প এগিয়ে যায়।গোলাম রাব্বানীর মূল ভাবনায় টেলিছবিটির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। এটি পরিচালনা করেছেন মাহবুবা ইসলাম। ঈদের চতুর্থ দিন বিকেল চারটা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে টেলিছবিটি।