পূর্ণিমা বললেন, সব মিথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা হচ্ছেন পূর্ণিমা, এমন খবর যখন নিন্দুকেরা ছড়াচ্ছে, ঠিক তখনি মুখ খুলেছেন পূর্ণিমা। বললেন, সব মিথ্যে।তাহলে সত্যিটা কী? ‘যারা এমন সংবাদ বাজারে ছেড়েছে, তাদের প্রশ্ন করুন না কেন? (হাসতে হাসতে) এমন তথ্য যারা আবিষ্কার করেছে, তাদের তো মিষ্টি বিতরণ করা উচিত।’পূর্ণিমা জন্মদিন পালন করতে গিয়েছিলেন ভুটানে। দেশে ফেরার পর বললেন, ‘আসলাম ভাই ছবির শুটিং স্পটে কাজ করার সময় প্রচণ্ড গরম পড়েছিল। আমি অসুস্থতা বোধ করছিলাম। হঠাৎ মাথা চক্কর দিয়ে পড়ে যাই। আর তাতেই পান থেকে চুন খসিয়ে রাষ্ট্র করে দেওয়া হলো, আমি নাকি মা হতে চলেছি। তারা মনে করেছিল, এই খবরের কারণে আমার হাত থেকে ছবি ছুটে যাবে। আমি বেকার হয়ে ঘরে বসে থাকব। আদতে এর কোনো সত্যতা নির্মাতারা পাননি বলেই কিন্তু এরই মধ্যে আরও দুটি ছবির সই করেছি।’ এদিকে পরিচালক সোহানুর রহমান সোহান বলেছেন, ‘পূর্ণিমা খুব ভালোভাবেই কাজ করছে। ও মা হলে আমরা জানতে পারতাম। এসব খবরের কোনো ভিত্তি নেই।’