পৃথ্বীরাজের ‘ডট্’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লোজআপ ওয়ান তারকা মাহদীর ‘অন্যরকম’ অ্যালবামের সুর ও সংগীতায়োজনের মধ্য দিয়ে আলোচনায় এসেছিলেন পৃথ্বীরাজ। এবার তাঁর অভিষেক হচ্ছে গায়ক হিসেবে। প্রকাশিতব্য নিজের প্রথম অ্যালবাম ‘ডট্’-এর সংগীতায়োজনও তাঁর। অ্যালবামের ১০টি গানই লিখেছেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। এ ব্যাপারে পৃথ্বীরাজ বলেন, ‘একেবারে প্রচলিত ধারার বাইরে একটি অ্যালবামের কাজ করার চেষ্টা করেছি। দুই বছর ধরে এর কাজ করছি। এর সবগুলো গানই কথা ও সুরনির্ভর।’ পৃথ্বীরাজ বর্তমানে ঝুমু খান এবং চ্যানেল আই সেরাকণ্ঠ কোনালের একক অ্যালবামের কাজ করছেন। একই সঙ্গে চলছে ওয়েটিং দ্য সিনেমা চলচ্চিত্রের সংগীত পরিচালনার কাজ।পৃথ্বীরাজের এই অ্যালবামটি বাজারে আনছে লেজার ভিশন।