পেইন্ট ফর বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানের দ্য গ্যালারিতে শুরু হয়েছে ‘পেইন্ট ফর বাংলাদেশ’ নামের চিত্র প্রদর্শনী। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করে আইএসডি স্কুলের কানাডিয়ান শিক্ষক ডিওডড্রে রেক্টর। প্রদর্শনী উদ্বোধন করেন সাংসদ আসাদুজ্জামান নূর।উল্লেখ্য, প্রদর্শনীতে চিত্রকর্ম বিক্রির টাকা সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে ব্যয় করা হবে।বটতলা বাজারের সময় বেড়েছেধানমন্ডির শিল্পাঙ্গনে চলছে শিল্পী সমীরন দত্তের দৃষ্টিনন্দন ভাস্কর্য ও ব্যবহার উপযোগী আসবাবের কাঠকর্ম প্রদর্শনী ‘বটতলা বাজার’। প্রদর্শনীটির সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছে। এখন প্রদর্শনীটি চলবে ২৪ মে পর্যন্ত। প্রতিদিন গ্যালারি খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। বিজ্ঞপ্তি।