পেগি লির ভূমিকায় উইদারস্পুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেগি লির জীবনী নিয়ে নির্মিত হচ্ছে নতুন একটি ছবি। আর এতে পেগি লির ভূমিকায় অভিনয় করবেন অস্কার বিজয়ী অভিনেত্রী রিজ উইদারস্পুন।জানা গেছে, ওয়াক দ্য লাইন ছবির সফল পরিচালক নোরা ইফরন পেগিকে নিয়ে ছবিটি তৈরি করছেন। ছবির নাম জুলিয়া অ্যান্ড জুলিয়া। রিজ উইদারস্পুন এ ছবিটির সহকারী প্রযোজকও। ছবিতে পেগির পেশাগত জীবনের উত্থান-পতন ও ব্যক্তিগত জীবনের নানা চিত্র তুলে ধরা হবে। উল্লেখ্য, ২০০২ সালের ২১ জানুয়ারি ৮১ বছর বয়সে পেগি প্রাণত্যাগ করেন। সাত দশক ধরে তাঁর ক্যারিয়ার প্রসার লাভ করে। পেগি লি ছিলেন একাধারে সংগীতশিল্পী, অভিনেত্রী, গীতিকার, সুরকার ও একজন গ্র্যামি পুরস্কার বিজয়ী শিল্পী।