পেছনের মানুষ ক্যামেরার সামনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে নাসির আলী মামুন
বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে নাসির আলী মামুন

বিজ্ঞাপনের মডেল হলেন আলোকচিত্রী নাসির আলী মামুন। শিগগিরই তাঁকে একটি এলইডি বাল্বের বিজ্ঞাপনে দেখা যাবে। কয়েক দিন আগে পুরান ঢাকা, তেজগাঁওয়ের কোক স্টুডিও ও কাঁটাবনের একটি প্রেসে শুটিং হয়েছে বিজ্ঞাপনটির। ক্যামেরার পেছনের এই গুণী ব্যক্তি প্রথমবারের মতো দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। এই অনুভূতি জানতে চাইলে তিনি বললেন, ‘আমি ক্যামেরার পেছনের মানুষ। কিন্তু এবার বুঝেছি আমার ক্যামেরার সামনে দাঁড়ালে সবার কেমন লাগে! ঠিকঠাক পেরেছি কি না, নির্মাতা ভালো বলতে পারবেন।’

অবশ্য বিজ্ঞাপনটির নির্মাতা টিটো রহমান বললেন, ‘আমার মনেই হয়নি নাসির আলী মামুন প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ালেন। আমি যেমনটা আশা করেছিলাম, তার চেয়ে বেশি পেয়েছি।’ বিজ্ঞাপনটিতে আরও দেখা যাবে অভিনেতা ও নির্মাতা নূর ইমরান মিঠুকে।