পেছাল তারেক মাসুদ মাস্টার্স ক্লাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনা সফর থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েন ফরাসি চলচ্চিত্র নির্মাতা ক্লেয়ার ডেনি। কথা ছিল ৮ ও ৯ ডিসেম্বর ঢাকায় আসবেন তিনি। অংশ নেবেন ফিল্মি-বাহাসের আয়োজনে দ্বিতীয় তারেক মাসুদ মাস্টার্স ক্লাসে। কিন্তু হঠাৎ অসুস্থতার কারণে পেছানো হলো পুরো আয়োজন। এখন আসছে ৫ ও ৬ জানুয়ারি মাস্টার্স ক্লাসের নতুন দিন হিসাবে ঠিক করা হয়েছে।
তারিখ নতুন হলেও বাদবাকি সবকিছু থাকবে অপরিবর্তিত। পুরো আয়োজনটি সঞ্চালনা করবেন তারেক মাসুদ মাস্টার্স ক্লাসের পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমন।
তিনি জানান, আয়োজন পেছানোর কারণে খোদ ক্লেয়ার ডেনিও ব্যথিত। বাংলাদেশে আসার জন্য তিনিও অধীর হয়ে ছিলেন। কারণ ডেনিসের নতুন ছবিতে দুটি বাংলাদেশি চরিত্র থাকছে। যার জন্য নির্মাতার বাংলাদেশ সফর সব দিক থেকেই তাৎপর্যপূর্ণ ছিল।