পেনেলোপে এবার বন্ড-কন্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটা রেকর্ড গড়তে চলেছেন পেনেলোপে ক্রুজ। ৪০ বছর বয়সে তিনি অভিনয় করতে যাচ্ছেন বন্ড-কন্যার ভূমিকায়। ক্রুজই হবেন ‘জেমস বন্ড’ সিরিজের ছবির দীর্ঘ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী বন্ড-কন্যা। ভেঙে দেবেন ব্রিটিশ অভিনেত্রী হনর ব্ল্যাকম্যানের রেকর্ড। ১৯৬২ সালে পুসি গ্যালর ছবিতে অভিনয়ের সময় ব্ল্যাকম্যানের বয়স ছিল ৩৯ বছর। দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলা ক্রুজ আগামী বছর এপ্রিল থেকে শুটিং করবেন বলে জানা গেছে। এএনআই।