পেনেলোপের ভাষা-সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাসি অভিনেত্রী পেনেলোপে ক্রুজ এখন গড়গড় করে ইংরেজিতে কথা বলেন। ক্যারিয়ারের শুরুতে নাকি এই ইংরেজি তাঁকে ভীষণ ভুগিয়েছে। বিষয়টা ব্যাখ্যা করে বললেন, ‘অভিনয়ের সময় মস্তিষ্কের একটা অংশকে বন্ধ করে রাখতে হয়। ওই মুহূর্তে আকাশে ওড়ার মতো সাহসী হতে হয়। সে সময় আসলে কোনো শব্দ মাথায় থাকে না। এবং এখনো ভিনদেশি ভাষায় অভিনয় করতে গেলে প্রতিটি শব্দ আপনার মাথায় রাখতে হয়। এটা কঠিন, তবে আমি অভিযোগ করছি না। এটাই হয় আসলে!’ ব্যাং শোবিজ।