পেন্টাগনের অনিতার ‘অনিতা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেন্টাগন ব্যান্ডের কণ্ঠশিল্পী অনিতা এবার অ্যালবাম করেছেন। নিজের নামেই অ্যালবামের নাম দিয়েছেন অনিতা। তিনি বললেন, ‘অ্যালবামে তিনজন সুরকারের গান রয়েছে—পঙ্কজ, রাজীব আর নমন। প্রত্যেকে তিনটি করে গান তৈরি করেছেন। সব কটি গানই ভালো হয়েছে। আমি আলাদা করে কোনো একটি গানকে গুরুত্ব দিতে চাইনি। তাই নিজের নামেই অ্যালবামের নাম রেখেছি।’অনিতা জানান, এটি তাঁর দ্বিতীয় অ্যালবাম। প্রথমটি বেরিয়েছিল ২০০৯ সালে, চন্দ্রালোকে। ওই বছরই তিনি যোগ দেন পেন্টাগন ব্যান্ডে। অনিতা একজন চিকিত্সক। কিন্তু চিকিত্সাসেবা নয়, তিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন গানকে। পুরো সময়টা দিচ্ছেন পেন্টাগন ব্যান্ডকে আর নিজের গানে।গানের পাশাপাশি টিভিতে উপস্থাপনাও করেন অনিতা। জানান, এসএ টিভিতে ‘এসএ লাইভ স্টুডিও’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তিনি।