পেরির নতুন মিশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানটাই তাঁর জগৎ। এবার সেই জগতের আয়তনের পরিধি বাড়ালেন কেটি পেরি। খুললেন নিজের নামের সংগীত প্রতিষ্ঠান। মেটামরফসিস মিউজিক নামের সেই প্রতিষ্ঠানের যাত্রা শুরুর সুখবর দিয়েছেন পেরি নিজেই।
পেরি বলেন, ‘নিজের নতুন সংগীত প্রতিষ্ঠান মেটামরফসিস মিউজিকের যাত্রা শুরু এবং প্রথম চুক্তি ঘোষণা দিতে পেরে আমি ভীষণ রোমাঞ্চিত। আমরা অসম্ভব প্রতিভাবান গায়ক ফেরাসের গানই সবার প্রথমে বের করব। ফেরাসের গানে থাকে বার্তা, অনন্য লিরিক এবং জীবনদর্শন সম্পর্কে তাঁর ভাবনা। দ্রুতই তিনি গুরুত্বপূর্ণ শিল্পী হয়ে উঠবেন বলে আমার বিশ্বাস।’ পিটিআই।