পেরির হৃদয়ের ক্ষত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেটি পেরি
কেটি পেরি

আগুনে পুড়েই খাঁটি হয় সোনা। শিল্পী-হৃদয়ও অনুপ্রেরণা খুঁজে পায় বিচ্ছেদের দহন থেকে। জন মেয়ারের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর রক্তাক্ত হৃদয়ের অনুভূতি নিয়ে গান বাঁধছেন কেটি পেরি।
গানের কথা মাত্রই তাঁর ভাবনায় দানা বাঁধতে শুরু করেছে। গানটা কেমন হবে সে সম্পর্কে ধারণা দিয়ে পেরি বলেন, ‘ওর সঙ্গে আমার কোনো তিক্ততা নেই। উদ্দীপনামূলক গানই হবে নিশ্চয়ই।’
তবে এ নিয়ে মেয়ারের মধ্যে কোনো উচ্ছ্বাস দেখা যায়নি। মেয়ার বলেছেন, তিনি আশা করেন গানটা এক নম্বরে উঠে আসবে। তবে সেটা সাবেক প্রেমিকার গান বলে নয়, বাকি সবার গানও এক নম্বরে উঠে আসুক, এমনটাই নাকি তিনি চান! আইএএনএস।