পেশাদার স্যান্ড্রা বুলক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র কিছুদিন আগে এলোমেলো হয়ে পড়েছিল অভিনেত্রী স্যান্ড্রা বুলকের জীবন। অবশ্য অল্প সময়ের মধ্যে গা ঝাড়া দিয়ে উঠেছেন। পেশাদারির কাছে ব্যক্তিগত জীবন যে তুচ্ছ, সেটা আবারও প্রমাণ করলেন তিনি। অ্যাকশন ও কমেডি ধাঁচের ছবি মোস্ট ওয়ানটেড-এ অভিনয়ের কথা দিয়েছেন তিনি। স্যান্ড্রার প্রতিনিধি বলেছেন, স্যান্ড্রা এখন ছবির পাণ্ডুলিপি পড়ছেন। ওয়েবসাইট।