পেশি গঠনে ব্যস্ত প্রিয়াঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিম্পিক পদকজয়ী বক্সার ম্যারি কমের ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে কল্পনা করা একটু মুশকিলই। প্রিয়াঙ্কাও জানেন সেটা। আর তাই এই চরিত্র ফুটিয়ে তুলতে চেষ্টার কোনো কমতি রাখছেন না তিনি। প্রিয়াঙ্কা বলেন, ‘সাইজ জিরোর মতো কিছুতেই বিশ্বাস নেই আমার। তবে হ্যাঁ, পরের ছবির জন্য ট্রেনিং করতে গিয়ে ওজন কমেছে আমার। ম্যারি কমের অনুপ্রেরণায় এই চরিত্রটির জন্য পেশি গঠন করতে হচ্ছে।’এর আগে কামিনী ও বরফি ছবিতে সাদামাটা মেকআপ আর সাজপোশাকে অভিনয় করেছিলেন তিনি। সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় প্রিয়াঙ্কার নতুন ছবিটি নির্মিত হবে মণিপুর থেকে আসা বক্সার ম্যারি কমের জীবন অবলম্বনে। পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। আর এ বছর পেয়েছেন পদ্মভূষণ সম্মাননা। আইএএনএস।