পেশিবহুল শ্রদ্ধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা কাপুর

নায়কদের জন্য সিক্স প্যাক, নায়িকাদের জন্য জিরো ফিগার। এই হলো বলিউডের সহজ দাওয়াই। উল্টোটা যদি হয়! ভেবে দেখুন তো, শ্রদ্ধা কাপুরের পেশিবহুল দেহের কথা! কী বিচ্ছিরিই না লাগবে। না, সালমান খান টাইপের ফিগার হয়তো বানাবেন না, তবে নতুন ছবি এবিসিডি টু র জন্য পেশি বাড়াতে হচ্ছে শ্রদ্ধা কাপুরকে।
গত বছর মুক্তি পাওয়া অ্যানিবডি ক্যান ডান্স-এর সিক্যুয়েল বানাচ্ছেন রেমো ডি’সুজা। এই ছবিতে বরুন ধাওয়ানের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধাকে। শ্রদ্ধা বলেন, ‘এই ছবির জন্য কঠোর পরিশ্রম করছি। আমাকে পেশিবহুল শরীর বানাতে বলা হয়েছে। চিত্রনাট্যের প্রয়োজনেই এমনটা করতে হচ্ছে। পেশি বাড়ানোর জন্য প্রচুর খাচ্ছি।’ আইএএনএস।