পোশাকশ্রমিকদের নিয়ে 'সেলাই পরিবার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলাই পরিবার নাটকের দৃশ্য
সেলাই পরিবার নাটকের দৃশ্য

পোশাকশ্রমিকদের নিয়ে তৈরি হলো ধারাবাহিক নাটক সেলাই পরিবার। গল্প লিখেছেন, নাট্যরূপ দিয়েছেন এবং পরিচালনা করেছেন রোকেয়া প্রাচী। তিনি জানান, মানুষের আশা, ইচ্ছা আর স্বপ্ন দেখার গল্প হলো সেলাই পরিবার । সব বাধাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যায় এ গল্পের সংগ্রামী চরিত্রগুলো। আরটিভিতে নাটকটির প্রচার শুরু হবে ঈদের পর।

গতকাল শনিবার দুপুরে এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করে নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান এস এম স্টাইল লিমিটেড (স্মার্টেক্স)। এখানে বক্তব্য রাখেন নাটকটির প্রযোজক আনোয়ারা বেগম, আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান, পরিচালক রোকেয়া প্রাচী ও অভিনয়শিল্পী দিলারা জামান।